ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

চীনের হামলায় ২০ সেনা নিহতের কথা জানাল ভারত

চীনের হামলায় ২০ সেনা নিহতের কথা জানাল ভারত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ১৩:২০ | আপডেট: ১৬ জুন ২০২০ | ১৩:৩৬

ভারত-চীন সীমান্তের লাদাখে দুই দেশের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

সোমবার রাতে হিমালয় পবরতের পশ্চিমাংশে লাদাখের গলওয়ান উপত্যকায় এ ঘটনা ঘটে বলে দেশটির একাধিক সংবাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে ভারতীয় সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাতের সংঘর্ষে তিনজন ভারতীয় সেনা নয়, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

অন্যদিকে, সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, চীনা বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের বাহিনীর অন্তত ৪৩ জন নিহত না হয় গুরুতর আহত হয়েছে।

আনন্দবাজার পত্রিকা বলছে, মঙ্গলবার সকালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪ ভারত-চীন সেনার সংঘর্ষের খবর প্রকাশ্যে আসে।

প্রাথমিকভাবে সেনা সূত্রে জানা যায়, সোমবার রাতের সংঘর্ষে ভারতীয় সেনার এক কর্নেলসহ তিনজন নিহত হয়েছেন। সেনা এবং সরকারি সূত্রকে উদ্ধৃত করে, একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, চীনের অন্তত পাঁচজন সেনা নিহত হয়েছেন সোমবার রাতের সংঘর্ষে। কিন্তু সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি বদলাতে থাকে।

ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার রাতে সংঘর্ষে আরও ১৭ জন গুরুতর ভাবে জখম হয়েছিলেন। হিমাঙ্কের নিচে তাপমাত্রায়, সমুদ্রপৃষ্ঠ থেকে অত উঁচুতে, খোলা আকাশের নীচে আহত অবস্থায় দীর্ঘ ক্ষণ থাকার ফলে তাদের মৃত্যু হয়।

ওই সেনা সূত্রের বরাতে এএনআই দাবি করেছে, ওই সংঘর্ষস্থল থেকে মঙ্গলবার সন্ধ্যার পর পিছু হটেছে দুই পক্ষই। সংবাদসংস্থা এএনআই ১০ জন ভারতীয় সেনা মৃত্যুর খবর প্রকাশ করলেও এখনও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সন্ধ্যায় বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার লাদাখে সংঘর্ষের কথা স্বীকার করে নিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, সংঘর্ষে দুই পক্ষের সেনাই হতাহত হয়েছেন। তবে এতে হতাহত সম্পর্কে নির্দিষ্ট কোন সংখ্যা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

×