ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের ঘানায় বসবাসের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের ঘানায় বসবাসের আমন্ত্রণ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ২৩:২৪

যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষে জর্জর কৃষ্ণাঙ্গদের ঘানায় চলে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সমাজের গভীরে যে বর্ণবাদী চিন্তাধারার শেকড় গজিয়েছে, তা কখনো উপড়ে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য ঘানার পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণাঙ্গ ভাইবোনদের জন্য আমাদের দরজা সব সময় উন্মুক্ত। তারা ঘানায় চলে এলে সাদরে বরণ করা হবে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে বসবাসকারী আমাদের সকল ভাই ও বোনকে ঘানায় চলে আসার আহ্বান জানাচ্ছি। ঘানা ও আফ্রিকাকে আপনারা নিজেদের বাড়ি মনে করতে পারেন।’

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে নির্মমভাবে নিহত হন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। এক পুলিশ সদস্য তাকে হাঁটু দিয়ে গলায় চেপে ধরলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর জেরে মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বিক্ষোভ।

বিক্ষোভেও বেশ কয়েকজন নিহত হয়েছেন। হাজার হাজার প্রতিবাদকারী আহত ও বন্দি হয়েছেন। পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে। এ অবস্থায় সম্প্রতি জর্জ ফ্লয়েডের একটি ভাস্কর্যের মোড়ক উন্মোচন করেছে ঘানা সরকার।

আরও পড়ুন

×