ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

টয়েলেটের ফ্ল্যাশ থেকেও ছড়াতে পারে করোনা

টয়েলেটের ফ্ল্যাশ থেকেও ছড়াতে পারে করোনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:০২ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০১:৪৩

বেশিরভাগ মানুষ টয়লেট ব্যবহারের পর ঢাকনা বন্ধ না করেই কমোডে ফ্ল্যাশ করেন। চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনা ভাইরাস মানুষের পরিপাকতন্ত্রে বেঁচে থাকতে পারে এবং আক্রান্তের মল থেকে তা বাতাসে ছড়িয়ে পড়তে পারে।

ফিডিক্স অফ ফ্লুয়েড জার্নালে প্রকাশিতে এক গবেষণাপত্রে বলা হয়েছে, ফ্ল্যাশ করার সময় প্রচুর ক্ষুদ্র জীবাণু বের হয় যা খালি চোখে দেখা যায় না। এটি বাতাসে ভেসে বেড়াতে পারে। পরবর্তী সময়ে যে টয়লেটে ঢুকবেন নিঃশ্বাসের মাধ্যমে তার ভেতরে ভাইরাসটি প্রবেশ করতে পারে।

গবেষণাপত্রের সহ-লেখক জি-জিয়াং ওয়াংয়ের মতে, করোনার সংক্রমণ প্রতিরোধে টয়লেট ব্যবহারের পর প্রথমে ঢাকনা বন্ধ করতে হবে। তারপর ফ্লাশ করতে হবে।

গবেষকরা বলছেন, পরিবারে যদি একই টয়লেট সবাই ব্যবহার করে কিংবা ঘনবসতিপূর্ণ এলাকায় পাবলিক টয়লেট ব্যবহার হয়, তাহলে করোনার ঝুঁকি বাড়ে।

পাবলিক টয়লেটগুলো থেকে ভাইরাস ছড়ায় এটা পরীক্ষিত সত্য। তবে এটা থেকে করোনা ভাইরাস ছড়ায় কিনা তা এখনও প্রমাণিত হয়নি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাইলোজিস্ট চার্লস পি জানিয়েছেন, শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণে টয়লেট কতটা ভূমিকা ফেলে তা এখনও প্রমাণিত হয়নি।

৪৫ বছর ধরে ভাইরাস নিয়ে গবেষণা করা একজন বিশেষজ্ঞ মি. গেরবা বলেছেন, টয়লেট থেকে করোনার ঝুঁকি একেবারে শূন্য নয়, তবে কতটা তা এখনও আমরা জানি না। তিনি আরও বলেন, টয়লেটে ফ্ল্যাশ করার পর ভাইরাসটা কতটা সংক্রামক হয়ে ওঠে তা এখনও জানা যায়নি।

তবে গবেষকরা এটাও বলছেন, যেহেতু টয়লেট থেকে নানা ধরনের জীবাণু ছড়ায় এ কারণে কমোডের ঢাকনা বন্ধ করেই ফ্ল্যাশ করা উচিত।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×