ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাগদাদের গ্রিন জোনে ফের রকেট হামলা

বাগদাদের গ্রিন জোনে ফের রকেট হামলা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৩:৫৮ | আপডেট: ১৮ জুন ২০২০ | ০৪:১০

আবারও রকেট হামলা হয়েছে বাগদাদের গ্রিন জোনে। কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর গ্রিন জোনে বিপদ সংকেত বাজানো হয়। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আগের হামলাগুলোর মতো এ রকেট হামলা চালানোর দায়ও কেউ স্বীকার করেনি। গত ১০ দিনের মধ্যে এটি পঞ্চম হামলা।  খবর এএফপির।

গত বছরের অক্টোবর থেকে ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে কমপক্ষে ৩২টি হামলা চালানো হয়। এসব হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরাকের নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকা ইরানপন্থী বিভিন্ন বাহিনীকে দায়ী করে।

এদিকে ৮ জুন থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এটি ছিল দ্বিতীয় দফা রকেট হামলা। অপর হামলাগুলো বাগদাদ বিমানবন্দর এবং রাজধানীর উত্তরের একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে।

বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস নিহত হওয়ায় জানুয়ারিতে ওয়াশিংটন ও ইরাকের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ড্রোন হামলার জবাবে ইরাক থেকে বিদেশি সকল সৈন্য বহিস্কারে বাগদাদের পার্লামেন্ট ভোট দিলেও এ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন

×