ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির বিমানবন্দরে ব্যাগে মিললো বিস্ফোরক

দিল্লির বিমানবন্দরে ব্যাগে মিললো বিস্ফোরক
×

দিল্লি বিমানবন্দরে সতর্কতা-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০২:১৩

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ৪ নম্বর থামের কাছে বেঞ্চের নিচে পরিত্যক্ত একটি কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বিমানবন্দর থেকে তাদের জানানো হয় ৩ নম্বর টার্মিনালের ২ নম্বর গেটের কাছে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে আছে। এরপর খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে। নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে ঢোকা ও বেরনোর রাস্তা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা বিমানবন্দর।

প্রাথমিক পরীক্ষার পর মনে করা হচ্ছে, ব্যাগে থাকা বিস্ফোরকটি আরডিএক্স। তবে ঠিক কী জাতের আরডিএক্স, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর এনডিটিভির।

সূত্রের খবর, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের রাখা হবে ওই বিস্ফোরক। তার পরই বলা যাবে সেটি ঠিক কী ধরনের। তবে বিস্ফোরকটি ইমপ্রোভাইসড একপ্লোসিভ ডিভাইস (আইইডি)-ও হতে পারে বলে ধারণা তদন্তকারীদের।

ডেপুটি পুলিশ কমিশনার (বিমানবন্দর) সঞ্জয় ভাটিয়া বলেন, ব্যাগটিকে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর (সিআইএসএফ) সাহায্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জোরদার করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।

গত অক্টোবরে দিল্লিতে চার সশস্ত্র পাক জঙ্গি ঢুকেছে বলে কেন্দ্রকে সতর্ক করেছিল গোয়েন্দারা। তারপরই রাজ্যজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। নিরাপত্তা জোরদার করা হয় দিল্লিসহ উত্তর-পূর্বের সমস্ত বিমানবন্দরে। এরপরই বৃহস্পতিবার বিস্ফোরক ভর্তি ব্যাগ দিল্লি বিমানবন্দরে মিলেলো। 


আরও পড়ুন

×