পাকিস্তান থেকে স্বাধীনতা চায় আজাদ কাশ্মীর!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৫:৫৮
আজাদ কাশ্মীর তথা ভারতের ভাষায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চায়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন সংযোগ বিভাগের ডিরেক্টর জেনারেলের (ডিজিপিআর) হ্যাক হওয়া ওয়েবসাইট থেকে জানা গেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই সম্পর্কিত খবর। হ্যাক হওয়া ওয়েবসাইটে যা লেখা রয়েছে তা হলো, ‘আজাদ কাশ্মীরের মানুষ পাকিস্তানের থেকে স্বাধীনতা চায়। পাকিস্তানি সেনা ও পুলিস এখানে চরম অত্যাচার করছে ও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। গত ৭০ বছর এখানে পাকিস্তান যা করেছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা আজাদি চাই।’
পাককিস্তান অধিকৃত কাশ্মীরের নির্বাসিত নেতা সর্দার শওকত আলি কাশ্মীরী বিদেশ থেকে কথা বলেছেন ইমরান খানের বিরুদ্ধে। তার বক্তব্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষজনকে তাদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দেয়নি সেদেশের সরকার। ১৯৪৭ সালে কাশ্মীর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিল। ওই বছর ২২ অক্টোবর কাশ্মীরে হামলা করে পাকিস্তান। তার পর থেকে সেখানে দখলদারিত্ব চলছে।
ওয়েবসাইটে লেখা রয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় বিমানসেনা পাকিস্তানের এফ-১৬ বিমানকে গুলি করে নামিয়েছিল। পাকিস্তান তা ধামাচাপা দিয়েছে।
- বিষয় :
- আজাদ কাশ্মীর
- পাকিস্তান