ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বিস্ফোরণ
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৬:৪১ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০৬:৪৩
একের পর এক বিস্ফোরণ ঘটছে ইরানের পারমাণবিক-সামরিক স্থাপনাগুলোতে। গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক কেন্দ্রের সেন্ট্রিফিউজ সংযোজন ওয়ার্কশপে বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র।
গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিস্ফোরণ ও আগুনের কারণ নিয়ে মুখ খুলছেন না দেশটির কর্মকর্তারা। পারচিন মিলিটারি কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের ছয় দিন পর নাতানজের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটল। খবর বিবিসির
তবে ইরানের কর্মকর্তারা এ দুর্ঘটনার জন্য সাইবার নাশকতাকে দায়ী করছেন। তারা দৃশ্যত ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছেন। ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা বিশ্বাস করেন এটি সাইবার অ্যাটাকের ঘটনা, তবে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ইরান কর্তৃপক্ষ সেখানে গ্যাস ট্যাংক বিস্ফোরণের কথা জানিয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন স্যাটেলাইটে তোলা ছবি থেকে দেখা যাচ্ছে যে এর কাছে মিসাইল উৎপাদন কেন্দ্র আছে। রোববার কর্মকর্তারা জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার হয়েছে।
- বিষয় :
- বিস্ফোরণ
- ইরান
- পারমাণবিক স্থাপনা
- সামরিক স্থাপনা