ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এবার ৫২ কর্মীকে ছাটাই করল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স

এবার ৫২ কর্মীকে ছাটাই করল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০০:০০

টালমাটাল অবস্থা চলছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে। দেশটির মোট বিমানচালকদের এক-তৃতীয়াংশের সনদ জাল, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ পাওয়ার পর দুনিয়া জুড়ে অবিশ্বাসের পাত্র হয়ে উঠেছে পাকিস্তানি বিমানচালকরা। বিভিন্ন দেশ থেকে তাদের চাকরি চলে যাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশ তাদের আকাশে পাকিস্তানি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে। এবার ৫২ জন কর্মীকে ছাঁটাই করল দেশটির রাষ্ট্রায়ত্ব বিমানসংস্থা পিআইএ। খবর ডন, দ্য হিন্দু’র।

৫২ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত গত শুক্রবারই নেওয়া হয়েছে। অবশ্য ১১ জন কর্মীকে তাদের কাজের প্রশংসা করে চিঠিও পাঠানো হয়েছে। সম্প্রতি জাল সনদের প্রাদুর্ভাব ও নিরাপত্তার কথা ভেবে ১৪০-এর বেশি পাইলটকে অনির্দিষ্টকালের জন্য ‘গ্রাউন্ডেড’ বা সাসপেন্ড করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ৷

করাচিতে পাকিস্তানি বিমান দুর্ঘটনার পর থেকেই তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেশটির এভিয়েশন সেক্টর নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে৷ যার জেরে এবার ৫২ জন কর্মী ছাঁটাইও করল বিমানসংস্থা৷ পিআইয়ের হিউমান রিসোর্স বিভাগের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, ‘শৃঙ্খলা রক্ষা করা যে কোনও সংস্থার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ সংস্থার দায়িত্ব কর্মীদের সমস্ত নিয়মকানুন এবং শৃঙ্খলা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা৷ পাশাপাশি যে সমস্ত কর্মীরা দুর্দান্ত কাজ করছেন, তাদের প্রশংসা করা এবং যারা ঠিক কাজ করছেন না তাদের শাস্তি দেওয়া সংস্থার কর্তব্য৷ বিষয়গুলো আইন মেনেই করা হচ্ছে৷

আরও পড়ুন

×