ভারতে একদিনে রেকর্ড ২৬,৫০৬ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০২:৪৩ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০৩:৫১
ভারতে করোনা আক্রান্তের
সংখ্যা বেড়েই চলেছে। দেশটির কেন্দ্রীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার সকালে দেওয়া পরিসংখ্যান
অনুসারে গত ২৪ ঘণ্টায়
২৬ হাজারেরও বেশি
মানুষ নতুন করে করোনা
আক্রান্ত হয়েছে।
সব মিলিয়ে ভারতে এই
মারণ ভাইরাসের আক্রান্তের সংখ্যা পৌঁছলো ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জনে। এখনও
পর্যন্ত দেশটিতে মোট ২১ হাজার ৬০৪ জনের প্রাণ
কেড়েছে করোনা ভাইরাস। এর মধ্যে গত
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৫ জনের।
পরিসংখ্যান বলছে, একদিনের মধ্যে রেকর্ড ২৬ হাজার ৫০৬ জনের শরীরে বাসা বেঁধেছে কভিড- ১৯। ভারতের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই করোনা আক্রান্তের বিচারে তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা।
এদিকে বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাভাইরাস
আক্রান্ত দেশ হলো ভারত।
তবে চিকিৎসা সহায়তায় এদেশে বহু করোনা
রোগীই সুস্থ হয়ে উঠছেন। সরকারি
তথ্য মতে, ভারতজুড়ে
মোট ৪ লাখ ৯৫ হাজার ৫১৩
জন রোগী করোনার সঙ্গে
লড়াই করে স্বাভাবিক জীবনে
ফিরে গেছেন। ভারতে
এই পুনরুদ্ধারের হার এখন ৬২.৪২ শতাংশ।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনায় আক্রান্ত