ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর শীর্ষ বৈঠকের প্রয়োজন দেখছে না উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর শীর্ষ বৈঠকের প্রয়োজন দেখছে না উত্তর কোরিয়া
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০২:৫৪

যুক্তরাষ্ট্রের নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আসা পর্যন্ত তাদের সঙ্গে আর শীর্ষ বৈঠকের প্রয়োজন দেখছে না উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর আগে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেছিলেন। এরপর তারা আরো দুইবার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে মতবিরোধের কারণে ২০১৯ সালের গোড়ার দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক ভেস্তে যায়। সেদিকে ইঙ্গিত করে কিম জং উনের ছোটবোন ও সরকারের প্রভাবশালী উপদেষ্টা কিম ইয়ো-জং এসব কথা বলেন। খবর পার্স টুডে’র।

চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, তার কাছে ‘প্রয়োজন’ মনে হলে তিনি কিমের সঙ্গে আবার বৈঠকে বসবেন। পর্যবেক্ষকরা বলছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়লাভের সম্ভাবনা সৃষ্টিকারী যে কোনো বিষয়কে ট্রাম্প ‘প্রয়োজনীয়’ বলে মনে করেন।

কিন্তু কিম ইয়ো-জং শুক্রবার সুস্পষ্ট ভাষায় বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়। এখন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধু এক ব্যক্তির (ট্রাম্পের) স্বার্থই রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফর শেষ করার একদিন পর কিম জং-উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।

আরও পড়ুন

×