ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

উল্কাপাতের বিরল মুহূর্তে প্রেমিকার সামনে নিজেকে নিবেদন প্রেমিকের

উল্কাপাতের বিরল মুহূর্তে প্রেমিকার সামনে নিজেকে নিবেদন প্রেমিকের
×

পৃথিবীর এক দুর্লভ মুহূর্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০১:৩৮ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০২:০০

আকাশ থেকে হচ্ছে উল্কাপাত। আর সে উল্কাপাতের মোক্ষম সময়টাকে প্রেমিকার সামনে নিজেকে নিবেদনের মাহেন্দ্রক্ষণ হিসেবে বেছে নিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন নিকোটেরা। হাঁটু গেড়ে প্রণিপাত হলেন এরিকার সামনে। বললেন, ভালবাসি তোমাকে।

দৃশ্যটা কি কাব্যিক? হতেই পারে। তবে বাস্তবও। ভালোবাসার মানুষ এরিকা পেনড্রাককে প্রোপোজ করার জন্য জন বেছে নিয়েছিলেন পৃথিবীর এক দুর্লভ মুহূর্তকে।

শনিবার রাতে তখন আকাশ থেকে ঝরে পড়ছে একটি উল্কা। আর ঠিক সেই সময়ই হাঁটু গেড়ে বসে একটা অপূর্ব সুন্দর আংটি হাতে ধরে এরিকাকে জন বললেন, 'ভালোবাসি'! সেই বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দিও হয় ফটোগ্রাফারের তৎপরতায়। সেই একটা ছবিতেই যেন লেখা হয়ে রইল, এক অতি জাগতিক ঘটনাকে সাক্ষী রেখে এই জগতের সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক- প্রেম!

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতোমধ্যেই রীতিমতো ঝড় তুলে দিয়েছে। হাজার-হাজার মানুষ সেই ছবি দেখেছেন, মুগ্ধ হয়েছেন, শেয়ার করেছেন, আর বলেছেন, 'প্রেম নিবেদনের জন্যে এর চেয়ে সুন্দর সময় আর কি হয়!' উল্কাপাতের সেই মুহূর্তে প্রেম নিবেদনের ছবিটি ইতোমধ্যে নজর কেড়েছে নাসা ও স্পেস এক্স-এর সিইও এলন মাস্কের।

মহাকাশ বিজ্ঞানীরাও বলছেন, এটি একটি লাইফ-টাইম ইভেন্ট। নিউওয়াইস নামের ওই উল্কাপাত সময়টি একবার চলে গেলে অপেক্ষা করতে হতো ৬ হাজার ৮০০ বছর। জন ও এরিকা সেই অসাধ্য সাধনই করে ফেলেছেন। দুর্লভ এক ঘটনাকে সাক্ষী রেখে ভালোবাসার উদযাপন করেছেন।  সূত্র : সিএনএন।

আরও পড়ুন

×