ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

তালেবান সন্ত্রাসী এহসানের অবস্থান জানতে চায় পিপিপি

তালেবান সন্ত্রাসী এহসানের অবস্থান জানতে চায় পিপিপি
×

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৭:৩২ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ০৭:৪০

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র ও জেলপলাতক সন্ত্রাসী এহসানউল্লাহ এহসানের অবস্থান জানতে চেয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। 

সংসদের উচ্চ সভায় বক্তব্য রাখতে গিয়ে পিপিপির সংসদীয় নেতা সিনেটর শেরি রেহমান জানতে চেয়েছেন, ‘কেন তিনি (এহসান) কারও (আইনশৃঙ্খলা বাহিনী) হেফাজতে নেই?’ ডন নিউজের বরাত দিয়ে জাস্ট আর্থনিউজ এ খবর জানিয়েছে।

কে বা কারা এহসানকে পালিয়ে যেতে দিয়েছে এবং পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত সরকারের কাছে জানতে চেয়েছেন শেরি রেহমান। তিনি বলেন, ‘পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে গণহত্যা চালানোর দায় স্বীকার করেছিলেন এহসান।

তালেবান সন্ত্রাসী এহসানউল্লাহ এহসান নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত। এ বছরের শুরুর দিকে পাকিস্তানি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে পরিবারসহ পালিয়ে যান তিনি। 

ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে নিজেকে এহসানউল্লাহ এহসান পরিচয় দিয়ে একজন জানান যে, তিনি স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থেকে পালিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘আমি এহসানউল্লাহ এহসান। আমি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাবেক মুখপাত্র এবং জামায়াতুল আহরার। আমি একটি চুক্তির আওতায় ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করি। এই চুক্তিকে আমি তিন বছর ধরে সম্মান জানিয়েছি। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ এটি লঙ্ঘন করেছে ও আমাকে আমার পরিবারসহ কারাগারে রেখেছে।‘ 

দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে তার এ বিবৃতি প্রকাশিত হয়। এতে এহসান বলেন, ‘২০২০ সালের ১১ জানুয়ারি আল্লাহর সহায়তায় আমি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে পালাতে সক্ষম হয়েছি।‘

আরও পড়ুন

×