সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ১৭:৫১ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ | ১৭:৫৭
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই। মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ডিক চেনির পরিবার জানায়, নিউমোনিয়া, হৃদযন্ত্র ও রক্তনালির জটিলতার কারণে সোমবার রাতে তার মৃত্যু হয়। খবর বিবিসির
রিপাবলিকান দলের এই প্রবীণ রাজনীতিক ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য। দুই মেয়াদে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
চেনি ছিলেন ২০০৩ সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান নীতি-নির্ধারক। যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর নেতৃত্বে পরিচালিত সেই যুদ্ধ বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ডিক চেনি রিপাবলিকান রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তবে তার কঠোর পররাষ্ট্রনীতি ও সামরিক পদক্ষেপের সমর্থনের কারণে তিনি সব সময় ছিলেন আলোচনার কেন্দ্রে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- মৃত্যু
- ভাইস প্রেসিডেন্ট
