ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, ক্ষেপেছে বিজেপি

ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, ক্ষেপেছে বিজেপি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৩:১১

বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ এবং আসন্ন ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-এর আগে রাজ্যের ভাবমূর্তি তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি। 

মার্কিন কনস্যুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণের ঘোষণা দেন তিনি। কোনো ক্ষমতাসীন বা সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে যুক্তরাষ্ট্রের বাইরে কোনো প্রধান সড়কের নামকরণ এটাই প্রথম। 

তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা বন্ডি সঞ্জয় কুমার। তিনি রেড্ডির সমালোচনা করে বলেন, হায়দরাবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’-এ ফিরিয়ে আনা উচিত। খবর- এনডিটিভি 

আরও পড়ুন

×