ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গ্রিনহাউস গ্যাস নিয়ে রায় বাতিল ট্রাম্পের

গ্রিনহাউস গ্যাস নিয়ে রায় বাতিল ট্রাম্পের
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:০৮

গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, সেই যুগান্তকারী রায় বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে বিবেচিত গ্যাসগুলোর নিঃসরণ কমাতে ওবামা প্রশাসন কেন্দ্রীয়ভাবে যেসব পদক্ষেপ ঘোষণা করেছিল, তা বাতিল হয়ে যাবে।  

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, ২০০৯ সালের ওই সিদ্ধান্ত ওবামা যুগের একটি বিপর্যয়কর নীতি। এটি যুক্তরাষ্ট্রের গাড়িশিল্পকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করেছে এবং মার্কিন ভোক্তাদের জন্য দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। বিবিসি।

আরও পড়ুন

×