চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রভাণ্ডার আছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
বিবিসি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১২:৪৯
যুক্তরাষ্ট্রের মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের মজুত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু এই সরঞ্জাম ব্যবহার করে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন কথা লিখেছেন।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লিখেন, ‘আমাদের কাছে এই অস্ত্রগুলোর প্রায় সীমাহীন সরবরাহ আছে। যুক্তরাষ্ট্র সমৃদ্ধ এবং বড় জয়ের জন্য প্রস্তুত।’
পোস্টটিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন ট্রাম্প। লিখেন, ‘বাইডেন ইউক্রেনকে অত্যধিক উচ্চমানের মার্কিন অস্ত্র দিয়েছেন।’ বাইডেন তাঁর চার বছরের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। এটি ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
- বিষয় :
- অস্ত্র
- যুদ্ধ
- যুক্তরাষ্ট্র
- ডোনাল্ড ট্রাম্প
