ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন হবে ইরানের মাশহাদে

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন হবে ইরানের মাশহাদে
×

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৩:২৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে।

দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

৩৬ বছর ইরান শাসন করার পর ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। এখানেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাঁর বাবার সমাধি রয়েছে।

তবে দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি। সূত্র: আল–জাজিরা

আরও পড়ুন

×