বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা
ছবি: আরব নিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০২:৩৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ০২:৩৫
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বর্তমানে বৈরুতের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালাচ্ছে। এতে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বৈরুতের দক্ষিণাঞ্চলকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- লেবানন
- ইসরায়েল
- বিমান হামলা
