ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

শান্তি আলোচনা

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন জেডি ভ্যান্স

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন জেডি ভ্যান্স
×

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি- দ্য গার্ডিয়ান

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৯:৩৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১৯:৩৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে। 

পাকিস্তানের ইসলামাবাদে ওই বৈঠক হওয়ার কথা। এরআগে, মার্কিন প্রতিনিধিদলের প্রধান হিসেবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অথবা জামাতা জ্যারেড কুশনারের নাম শোনা যাচ্ছিল।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে গত রোববার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই সূত্র ধরে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে। চলতি সপ্তাহেই গোপনে অথবা আনুষ্ঠানিক ওই বৈঠক হতে পারে। তবে পাকিস্তান এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, স্টিভ উইটকফ ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে ইরানের পক্ষ থেকে বৈঠকে করা থাকবেন তা এখনও জানা যায়নি।

যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় জামাতা জ্যারেড কুশনার মূল ভূমিকা পালন করলেও, যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে জেডি ভ্যান্সকে সামনে আনার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। পাকিস্তানি সূত্রগুলোর দাবি, ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনার গুরুত্ব বোঝাতেই মার্কিন ভাইস-প্রেসিডেন্টকে সামনে আনছে।

আরও পড়ুন

×