প্রথমবার লেবাননের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত, আহত কয়েকজন
ছবি: সিএনবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২২:৩৪
লেবাননের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এটাই প্রথমবার লেবাননের আকাশে এমন ঘটনা ঘটল।
লেবাননের তিনজন জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, একটি বিদেশি নৌযান থেকে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় বলে ধারণা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ বৈরুতের উত্তরের কয়েকটি শহরে পড়ে। এতে কয়েকজন হালকা আহত হয়েছেন।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ ঘটনাকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- ইরান
- লেবানন
- হামলা
- ক্ষেপণাস্ত্র
