বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, ‘বৈরী’ দেশে খেলোয়াড় পাঠাবে না ইরান
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ০৫:২০ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ | ০৫:২০
‘বৈরী’ বিবেচিত দেশগুলোতে জাতীয় দল ও খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইরান। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সরকারি গণমাধ্যমের বরাতে বলা হয়, যেসব দেশে ইরানি খেলোয়াড় ও দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেসব দেশে জাতীয় ও ক্লাব দলগুলোর অংশগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপে। এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইরানের গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে হওয়ার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে ইরান ইতোমধ্যে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারবে, তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় তা ‘উপযুক্ত নাও হতে পারে’। সূত্র: বিবিসি
- বিষয় :
- ইরান
- বিশ্বকাপ ফুটবল
- নিষেধাজ্ঞা
