ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিল পাস

ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিল পাস
×

বেনিয়ামিন নেতানিয়াহু ও ইতামার বেন-গভির। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১৯:৪৭

প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার একটি বিল পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট। সোমবার নেওয়া এই পদক্ষেপটি এরই মধ্যে বৈষম্যমূলক হিসেবে সমালোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৬২ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দিয়েছেন। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির বিলটি প্রণয়নের প্রধান উদ্যোক্তা। এর ওপর ভোটগ্রহণের আগে তিনি নিজের পোশাকে ফাঁসির দড়ির আকৃতির একটি পিন পরেছিলেন। ভোটের পর এক্স পোস্টে লিখেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি।’

অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদেরকে কোনো অপরাধের জন্য ইসরায়েলি সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়। বিলটি পাস হওয়ায় সেখানে প্রাণঘাতী কোনো হামলায় ফিলিস্তিনিরা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডই হবে প্রধান শাস্তি। বিলে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে এই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা যেতে পারে।

বিলে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসি নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সাজা ঘোষণার ৯০ দিনের মধ্যে এটি কার্যকর করতে হবে। তবে বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত স্থগিত রাখা যেতে পারে।

আরও পড়ুন

×