ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বুরকিনা ফাসোতে সোনার খনির গাড়িবহরে হামলা, নিহত ৩৭

বুরকিনা ফাসোতে সোনার খনির গাড়িবহরে হামলা, নিহত ৩৭
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০২:১৮

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন।

এ হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির কর্তৃপক্ষ  এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 

সোনার খনিটি কানাডার সেমাফো কোম্পানি পরিচালনা করে বলে জানা গেছে। এক বিবৃতিতে সেমাফো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় অ্যাস্টেতে অবস্থিত খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় হামলাটি হয়।

বোউনগৌ খনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানায় সেমাফো।

অ্যাস্টের গভর্নর দফতর থেকে জানানো হয়, সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে।

এতে অন্তত ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিসেম্বরে একই সড়কে পুলিশের একটি গাড়ির ওপর হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন।


আরও পড়ুন

×