ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে মানবপ্রাচীর তৈরির আহ্বান সরকারের

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে মানবপ্রাচীর তৈরির আহ্বান সরকারের
×

তরুণদের মানবপ্রাচীর গড়ার আহ্বান জানান ইরানের সুপ্রিম কাউন্সিলের (যুব) সচিব আলী রেজা রহিমি। স্ক্রিনশট

টাইমস অব ইসরায়েল

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৭:০১

ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির মুখে তরুণ, খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্র ঘিরে রাখার আহ্বান জানিয়েছে ইরানের সরকার। মার্কিন প্রেসিডেন্টের হুমকি অনুযায়ী, হরমুজ ঘিরে কোনো চুক্তি না হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। 

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের সুপ্রিম কাউন্সিলের (যুব) সচিব আলী রেজা রহিমি মানবপ্রাচীর গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রগুলো আমাদের জাতীয় সম্পদ ও পুঁজি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিশেষে এগুলো ইরানের ভবিষ্যৎ এবং ইরানি তরুণদের অধিকার।’

অতীতেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা তুঙ্গে থাকার সময় ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে মানবপ্রাচীর তৈরি করেছিল।

সোমবার হোয়াইট হাউসে করা সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইরানকে একরাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন। ওই রাতটি মঙ্গলবার হতে পারে বলেও উল্লেখ করেন। হুঁশিয়ারি দেন- তেহরানের সঙ্গে কোনো চুক্তি না হলে ইরানের প্রতিটি সেতু ধ্বংস করে দেওয়া হবে। প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অকেজো হয়ে যাবে, সেগুলো আর কখনোই ব্যবহারের উপযোগী থাকবে না।

আরও পড়ুন

×