ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০৪:২৭

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন এমকিউ-৪সি শুক্রবার হরমুজ প্রণালির ওপর থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে, নাকি ভূপাতিত করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। 

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় তিন ঘণ্টার নজরদারি শেষ করে ইতালির ‘নেভাল এয়ার স্টেশন সিগোনেলা’ ঘাঁটিতে ফিরে আসছিল। এটি যখন ‘কোড ৭৭০০’ (সাধারণ জরুরি অবস্থার সংকেত) পাঠিয়েছে ও নিচে নামতে শুরু করেছে, তখন এটি ইরানের দিকে সামান্য মোড় নিয়েছিল। চালকবিহীন এই বিমান নিখোঁজ হওয়ার আগে দ্রুত উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঠিক দুই দিন পর এই ড্রোন নিখোঁজের ঘটনা ঘটল। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×