ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তুরস্ককে নতুন শত্রু বানানোর চেষ্টা করছে ইসরায়েল: হাকান ফিদান

‘তুরস্ককে নতুন শত্রু বানানোর চেষ্টা করছে ইসরায়েল’
×

তুুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

এএফপি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৬:০৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৬:০৭

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার বলেছেন, ইসরায়েল ‘শত্রু ছাড়া বাঁচতে পারে না’। তারা এখন আঙ্কারাকে তাদের নতুন শত্রু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, ‘ইরানের পর ইসরায়েল এখন শত্রু ছাড়া থাকতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি, শুধু নেতানিয়াহু প্রশাসনই নয়, বিরোধী দলের কিছু প্রভাবশালী ব্যক্তিও তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা করার চেষ্টা করছেন। এটি ইসরায়েলে একটি নতুন রাষ্ট্রীয় কৌশলে পরিণত হচ্ছে।’

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আঙ্কারার সঙ্গে তেল আবিবের সম্পর্কে উত্তেজনা চলছে। যা এখন নতুন মাত্রা পেয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার প্রাথমিক যুদ্ধবিরতি ঝুঁকিতে পড়া নিয়ে সম্প্রতি মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য ‘উসকানির’ বিষয়ে সতর্ক করেন। এরপরই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শনিবার অঙ্গীকার করেন, তেহরান এবং এই অঞ্চলে তাদের মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×