লেবাননে ফরাসি সেনা নিহত: মাক্রোঁ
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৯:৫২
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত ও তিনজনের আহত হওয়ার তথ্য দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
এক্সে হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি এ হামলার জন্য হিজবুল্লাহর দিকে অভিযোগ তুলেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লেবানন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- লেবানন
- ফ্রান্স
- সেনা সদস্য
- নিহত
