নেতানিয়াহু আগের প্রেসিডেন্টদেরও যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন: কেরি
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ০৮:০৫
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের মার্কিন প্রেসিডেন্টদের কাছে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সবাই যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই তথ্য জানিয়েছেন।
‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এ অতিথি হিসেবে আলাপের সময় জন কেরি বলেন, ওবামা না বলেছিলেন। বুশ না বলেছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও না বলেছিলেন। আমি সেই সব আলোচনার অংশ ছিলাম। পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হননি। কারণ, তারা ‘শান্তিপূর্ণ উপায়ের সব পথ যাচাই করে দেখেননি।’
জন কেরি যুক্তি দেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ– দুই যুদ্ধ থেকেই একটি সাধারণ শিক্ষা পাওয়া যায়। একজন ভিয়েতনাম যোদ্ধা হিসেবে তিনি ব্যক্তিগতভাবে জানেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়। খবর সিএনএনের।
- বিষয় :
- নেতানিয়াহু
- যুদ্ধ
