ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বর্ধমানে তৃণমূল কংগ্রেস নেতাকে মারধর বিজেপি সমর্থকদের

বর্ধমানে তৃণমূল কংগ্রেস নেতাকে মারধর বিজেপি সমর্থকদের
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৮:৪৬ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৯:১১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন বর্ধমানের একটি গণনাকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতা সৌভিক পানকে মারধর করেছে বিজেপি সমর্থকরা। বর্ধমানের গোলাপবাগ ইউটিআই কলেজ গণনাকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ভোটগণনা চলাকালে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিজেপির সমর্থকেরা সৌভিক পানকে ঘিরে ধরে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর গণনাকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। খবর পেয়ে সেখানে দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত সৌভিক পানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, যাতে ভোটগণনায় প্রভাব ফেলা যায়।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, প্রথমে তৃণমূলের কর্মীরাই উত্তেজনা সৃষ্টি করেছিলেন। সেখান থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।

আরও পড়ুন

×