ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে: গালিবাফ

হরমুজ প্রণালিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে: গালিবাফ
×

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৭:২২ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৯:২২

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।’ নৌযান ও আমিরাতের বন্দরে হামলার ঘটনার পর গালিবাফ এমন মন্তব্য করলেন।

নতুন সমীকরণের বিষয়ে গালিবাফ বিস্তারিত কিছু বলেননি। তবে মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহন ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।

গালিবাফ আরও লিখেছেন, ‘আমরা ভালো করেই জানি, যুক্তরাষ্ট্রের পক্ষে বর্তমান পরিস্থিতি বেশিদিন টেনে নেওয়া অসম্ভব। অথচ আমরা এখনো কিছু শুরুই করিনি।’

এদিকে সোমবারের দুটি হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়েছে। এদিন মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ৬টি ছোট নৌকা এবং বেশ কিছু ক্রুজ মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে। 

একইদিনে পারস্য উপসাগরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ তেল বন্দরে আগুন লাগে। এসব ঘটনার পর বিশ্ব জ্বালানি বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ফুজাইরাহ বন্দরে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি আছে। তাছাড়া এটি হরমুজ প্রণালির বাইরে আমিরাতের একমাত্র জ্বালানি রপ্তানির পথ।

আরও পড়ুন

×