ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরও ৪

ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরও ৪
×

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ২৭০ জন নিহত হয়েছে -সংগৃহীত ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১২:২১

ইরাকে রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে গুলিতে বৃহস্পতিবারও চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। 

পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তা বেড়েই চলেছে। বৃহস্পতিবার বাগদাদে শুহাদা ব্রিজের কাছে প্রাণহানীর এ ঘটনা ঘটেছে। ইরাকের দক্ষিণাঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে উম্মে কাসর বন্দরে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এর ফলে বন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। আমদানি করা খাদ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকগুলোকে বন্দরে প্রবেশে বাধা দেয় বিক্ষোভকারীরা।

ইরাক সরকার বছরের পর বছর দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নিতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভের শুরু মূলত এখান থেকেই। কর্মসংস্থানর সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে এক মাস আগে বাগদাদের রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী।

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন তারা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে।

এদিকে বিক্ষোভকারীদের ওপর নির্বিচার গুলি চালানোর নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ২৭০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন

×