ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গাজার ৭০ শতাংশ দখল নিতে সেনাবাহিনীকে নির্দেশ নেতানিয়াহুর

গাজার ৭০ শতাংশ দখল নিতে সেনাবাহিনীকে নির্দেশ নেতানিয়াহুর
×

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ০৯:২৩ | আপডেট: ২৯ মে ২০২৬ | ০৯:৪৪

গাজার ৭০ শতাংশ এলাকা দখল নিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, নতুন ‘নির্দেশনা’ হলো সামরিক বাহিনীকে গাজার ৭০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে হবে। খবর আল-জাজিরা

গতকাল বৃহস্পতিবার চ্যানেল ১২-এ প্রচারিত ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, এই মুহূর্তে আমরা গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আমার নির্দেশ হলো এটিকে ৭০ শতাংশে নিয়ে যাওয়া।

বক্তব্যের সময় উপস্থিত একজন পুরো গাজা উপত্যকা দখলের আহ্বান জানালে নেতানিয়াহু জানান, তারা ধাপে ধাপে এগোচ্ছেন। তবে তিনি পুরো গাজা দখলের সম্ভাবনাও নাকচ করেননি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ৫০ শতাংশে ছিলাম। আমরা ৬০ শতাংশে পৌঁছেছি। এবং আমার নির্দেশনা হলো… প্রথমে ৭০ শতাংশে যাওয়া; চলুন তা দিয়েই শুরু করা যাক।’

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে যে মানচিত্র সরবরাহ করেছিল, তাতে দেখা যায়, তারা পূর্বনির্ধারিত সীমারেখার বাইরে আরও অতিরিক্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যায়, যা আগে ছিল প্রায় ৫৩ শতাংশ।

আরও পড়ুন

×