ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সরাসরি বৈঠকের প্রস্তাব নিয়ে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির

সরাসরি বৈঠকের প্রস্তাব নিয়ে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির
×

ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বিবিসি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১১:৩৯

যুদ্ধ বন্ধের নতুন কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ করে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ইউরোপের এই যুদ্ধ কখনো আবার যুক্তরাষ্ট্রের পূর্ণ মনোযোগের কেন্দ্রবিন্দুতে ফিরবে-এমন অপেক্ষায় থাকা ভুল হবে। তার মতে, কেবল ইউক্রেন ও রাশিয়ার সরাসরি আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব।

চিঠিতে তিনি যুদ্ধবিরতির প্রস্তাবও দেন এবং আলোচনার পুরো সময়জুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানান। তবে এর আগে রাশিয়ার পক্ষ থেকে এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই নেতা বৈঠকে বসলে তা ইতিবাচক হবে এবং যুদ্ধ সমাধানের পথে অগ্রগতি আসতে পারে বলে তিনি মনে করেন।

ক্রেমলিন জানিয়েছে, জেলেনস্কির চিঠি তারা পেয়েছে এবং বিষয়টি প্রেসিডেন্ট পুতিনকে জানানো হবে। চিঠির ভাষা ছিল কঠোর ও কূটনৈতিকভাবে আক্রমণাত্মক, যেখানে রাশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং পুতিনের দীর্ঘ শাসনকাল নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনায় আগ্রহী, তবে এর জন্য ইউক্রেনকে কিছু শর্ত মানতে হবে। রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে। তবে ইউক্রেন এসব শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভূমি ছাড়ার বিষয়ে কোনো আপস করবে না বলে জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের অবস্থান এখনো এতটাই ভিন্ন যে সরাসরি বৈঠকের সম্ভাবনা অনিশ্চিত রয়ে গেছে, যদিও কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন

×