ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

শপথের দুদিন পরই মন্ত্রিত্ব ছাড়লেন রেড্ডি

শপথের দুদিন পরই মন্ত্রিত্ব ছাড়লেন রেড্ডি
×

রামালিঙ্গা রেড্ডি। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৪:০৬

ভারতের কর্ণাটকে নতুন সরকার গঠনের মাত্র দুদিনের মাথায় গতকাল শুক্রবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন প্রবীণ নেতা রামালিঙ্গা রেড্ডি। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষ থেকেই তিনি এ পদত্যাগপত্র জমা দেন। ফলে নানামুখী রাজনৈতিক সংকটে পড়েছে তিন দিন বয়সী ডি কে শিবকুমার সরকার।

রেড্ডি অভিযোগ করে জানান, বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডি কে শিবকুমার; কিন্তু পরে তাঁকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি। এদিকে মন্ত্রী কে এইচ মুনিয়াপ্পাও নিজের মন্ত্রণালয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কে জে জর্জ তাঁর অনুমতি ছাড়া কর্মকর্তাদের বদলি করা হচ্ছে বলে অসন্তোষ জানিয়েছেন। 

সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন

×