ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

‘শয়তানের উৎস তেহরানে’, আশ্রয়কেন্দ্র থেকে মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট

‘শয়তানের উৎস তেহরানে’, আশ্রয়কেন্দ্র থেকে মার্কিন রাষ্ট্রদূতের পোস্ট
×

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: এক্স থেকে নেওয়া

রয়টার্স

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৪:৩০ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৫:২৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শয়তানের উৎস এখন তেহরানে’।

সোমবার এক্সে দেওয়া পোস্টে হাকাবি লিখেছেন, ‘সকাল ছয়টার দিকে জেরুজালেমে সাইরেন বাজানো হয়। ইরান ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ঈশ্বরকে ধন্যবাদ সেগুলো প্রতিহত করা হয়েছে। ইরান ও তাদের প্রক্সি বাহিনী আমেরিকা ও ইসরায়েলকে পুড়িয়ে ফেলতে চায়। শয়তানের উৎস এখন তেহরানে।’

রোববার শেষ রাতের দিকে ইরান ইসরায়েল লক্ষ্য করে ১১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেটির জবাবে ইসরায়েলও ইরানের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায়। আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রাডার স্টেশনগুলোতে হামলার জবাব হিসেবে ইরান ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি সবকটি ফ্রন্টে বড় ধরনের অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এক্সে দেওয়া মাইক হাকাবির পোস্ট। স্ক্রিনশট

তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এক্সে দেওয়া পোস্টে দাবি করেছেন, লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার প্রতিশোধ নিতেই ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আইআরজিসির মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেছেন, ইসরায়েলে চালানো এই হামলাগুলো মূলত একটি সতর্কবার্তা। যদি আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে আগামীতে আরও বড় ধরনের পাল্টা জবাব দেওয়া হবে। সেটির লক্ষ্যবস্তু হবে সমগ্র ইসরায়েল এবং ওই অঞ্চলে তাদের সমর্থকরা।

মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশ্যই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা বন্ধ করতে হবে।

আরও পড়ুন

×