ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ওয়াশিংটন পোস্টের বার্তা

ইরানের সঙ্গে ট্রাম্পের শান্তি চুক্তিতে বাধা হতে পারেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে ট্রাম্পের শান্তি চুক্তিতে বাধা হতে পারেন নেতানিয়াহু
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২২:৫৮

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত এমন সব পদক্ষেপ নিতে যাচ্ছেন যা ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক এক্সক্লুসিভ বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। 

চুক্তি সম্পর্কে ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজনের সমালোচনাকেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ‘আপনারা দেখেছেন, বিবির (নেতানিয়াহুর ডাকনাম) মন্ত্রিসভার কিছু সদস্য প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা করেছেন। কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেছেন। অথচ ডোনাল্ড ট্রাম্পই বর্তমান বিশ্বের একমাত্র নেতা যার এখনো ইসরায়েলের প্রতি সহানুভূতি আছে।’ 

এদিকে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে চূড়ান্ত চুক্তির জন্য শুক্রবার সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরুর কথা ছিল। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনা হচ্ছে না। একইসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করেছেন। ফলে স্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যত নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আরও পড়ুন

×