ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন জবি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন জবি শিক্ষার্থী
×

সানজিদা আক্তার তুলি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২৩:৫৭ | আপডেট: ২০ জুন ২০২৬ | ০০:৩২

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টুলেন ইউনিভার্সিটিতে গণিতে পিএইচডি করার জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি। আগামী আগস্টে ২০২৬ সালের ফল সেমিস্টারে যোগ দিতে তিনি আমেরিকার নিউ অরলিন্সে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশে রওনা হবেন।  

তুলিকে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ভর্তি ও আর্থিক সহায়তাসংক্রান্ত চিঠি অনুযায়ী, তিনি প্রতি শিক্ষাবর্ষে স্টাইপেন্ড ও গ্রীষ্মকালীন গবেষণা সহায়তা বাবদ ৩০ হাজার মার্কিন ডলার পাবেন। এর পাশাপাশি পূর্ণকালীন ডক্টরাল শিক্ষার্থী হিসেবে তার টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে, যার বার্ষিক মূল্য ৬৫ হাজার ৪ মার্কিন ডলার। এছাড়া শিক্ষার্থী স্বাস্থ্যবিমার শতভাগ ব্যয়ও বহন করবে বিশ্ববিদ্যালয়। 

সানজিদা আক্তার তুলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সানজিদা আক্তার তুলির সাথে কথা হলে তিনি সমকালকে বলেন, চাঁদপুরের একটি গ্রাম থেকে উঠে আসা আমি। আজ বাইরে তথা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে এ পর্যায়ে গবেষণার সুযোগ পাওয়া আমার জীবনের একটি বড় স্বপ্ন পূরণ। পরিবারের সমর্থন, শিক্ষকদের দিকনির্দেশনা আর নিরলস পরিশ্রমই আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। আমি চাই, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা যেন বুঝতে পারে—জন্মস্থান নয়, স্বপ্ন আর অধ্যবসায়ই গন্তব্য নির্ধারণ করে। 

আরও পড়ুন

×