মোসাদ ও এপস্টেইনের যোগাযোগ ছিল: ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৭:০৯
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কিছু যোগাযোগ ছিল। তবে সেই যোগাযোগের নির্দিষ্ট কোনো ধরন জানা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্টার জো রোগানের সঙ্গে বুধবার প্রকাশিত দীর্ঘ এক সাক্ষাৎকারে ভ্যান্সের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে ভ্যান্স বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার একদম উচ্চপর্যায়, অর্থাৎ সর্বোচ্চ মহলের সঙ্গে তাঁর স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ মহলের সঙ্গেও তাঁর স্পষ্ট যোগাযোগ ছিল।
তিনি দাবি করেন, ইসরায়েলে এপস্টেইনের যেসব যোগাযোগ ছিল, সেগুলোর রাজনৈতিক আদর্শ বামঘেঁষা। সিএনএন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ভাইস প্রেসিডেন্ট
- জেডি ভ্যান্স