ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হুতিদেরকে দৃঢ়ভাবে জবাব দেওয়ার অঙ্গীকার সৌদির

হুতিদেরকে দৃঢ়ভাবে জবাব দেওয়ার অঙ্গীকার সৌদির
×

ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি। ছবি: আরব নিউজ

এএফপি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫০

সৌদি আরব মঙ্গলবার বলেছে, তারা হুতিদের হামলার দৃঢ়ভাবে জবাব দেবে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন আহত হওয়ার পর রিয়াদ এই হুঁশিয়ারি দিল।

রিয়াদ নেতৃত্বাধীন ‘ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা জোট’ জানিয়েছে, আগের দিন (সোমবার) খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এসব হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে। শত্রুতামূলক ও উগ্রপন্থি অবস্থান ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

গত জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে হুতি ও সৌদি সরকার আবার লড়াইয়ে জড়িয়েছে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটির বিভিন্ন অবকাঠামোতে হুতিরা হামলা চালিয়েছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে।

অপরদিকে হুতিদের দাবি, সম্প্রতি রিয়াদও ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ বলেন, ‘সৌদি আরব যতক্ষণ আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাবে, ততক্ষণ পাল্টা জবাব অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও জোরালো হবে।’

গত সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেয়। এই নৌপথটি সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুতিদের হাতে প্রণালির নিয়ন্ত্রণ যাওয়াটা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের জন্যও একটি বড় ধাক্কা।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×