ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় হাতের নাগালে: ট্রাম্প
মার্কিন সেনাসদস্যদের সঙ্গে থ্যাংকসগিভিং উপলক্ষে ফোনে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স
আল জাজিরা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৯:৩৫
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বিজয় হাতের নাগালে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আরও প্রাণহানি এড়াতে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তেহরানকে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি ইঙ্গিত দেন, কখন বিজয় ঘোষণা করা হবে, তা তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি যখন চাইব, তখনই এটি হবে।’
ইরানের সঙ্গে আলোচনার সুযোগ এখনো খোলা রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা ভাল আচরণ করার চেষ্টা করছি। একটি চুক্তিতে পৌঁছে অনেক মানুষের প্রাণ বাঁচানোর জন্য তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। তবে তারা সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা আমি নিশ্চিত নই।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করেন, আমরা কেন এমন করছি। তারা কি পাগল? হয়তো তাই।’
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে সমঝোতার প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
- বিষয় :
- ট্রাম্প
- ইরান
- যুক্তরাষ্ট্র