ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

শীর্ষ ধনীর আসন পুনরুদ্ধার করলেন বিল গেটস

শীর্ষ ধনীর আসন পুনরুদ্ধার করলেন বিল গেটস
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ২২:৪২ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ | ২৩:৩২

ফের বিশ্বের শীর্ষ ধনীর মুকুট নিজের করে নিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসকে।

২০১৮ সালে বেজোসের কাছে শীর্ষস্থান হারানো গেটস এর আগে গত অক্টোবরেও একবার অল্প সময়ের জন্য বেজোসকে টপকে গিয়েছিলেন। খবর রয়টার্সের

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষ ধনীর স্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে তাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন  বেজোস।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার সম্পদের হিসাবে তিনি বেজোসকে টপকে যান।

সম্প্রতি স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ছাড়াছাড়ির সময় আমাজনের বড় একটি অংশের শেয়ার দিতে হয় বেজোসকে। বর্তমানে বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

বিবাহবিচ্ছেদের কারণে বেজোসের গাঁট থেকে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার বেরিয়ে গেছে। আমাজনে বেজোস দম্পতির যে শেয়ার ছিল, বিচ্ছেদের কারণে বেজোসের স্ত্রী ম্যাকেঞ্জি তার ২৫ শতাংশ পেয়েছেন। এতে আমাজনে ম্যাকেঞ্জির শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪ শতাংশ। তার সম্পদের পরিমাণ এখন ৩৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

×