ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভেনিসের অমূল্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে

ভেনিসের অমূল্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে
×

ভেনিসের বন্যা পরিস্থিতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০০:৪৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০১:২৭

শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত পর্যটন নগরী ভেনিস। শত শত সেতু এই দ্বীপগুলোর সঙ্গে মেলবন্ধন তৈরি করে শহরকে দৃষ্টিনন্দন করে তুলেছে পর্যটকদের কাছে।

১৯৮৭ সালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ভেনিসকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।

পর্যটকদের কাছে আকর্ষণীয় সেই নগরীর ৫০ হাজার বাসিন্দারা বন্যার কারণে এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। খবর এনডিটিভি

দক্ষিণাঞ্চল থেকে আগত অ্যাড্রিয়াটিক সাগরের নোনা পানির জোয়ার এবং শক্তিশালী অস্বাভাবিক বাতাসের কারণে ভেনিসে বন্যার পানি ছয় ফুট চার ইঞ্চি পর্যন্ত উপরে উঠে গেছে।

বন্যার নোনা পানিতে শহরের ৮০ শতাংশ স্থলভাগ তলিয়ে গেছে। ফলে আধা ডজনেরও বেশি জনপ্রিয় ঐতিহাসিক স্থাপত্য নষ্ট হয়ে যাচ্ছে। নোনা পানি ধীরে ধীরে সরে গেলেও প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের মতো অমূল্য সম্পদ নষ্ট যাবে।

বিশ্লেষকরা বলছেন, যেসব স্থাপত্য প্রাচীন মোজাইক ও মার্বেলের তৈরি বিশেষ করে বাইজেন্টাইন সেন্ট মার্ক বাসিলিকা সেন্টার অস্বাভাবিক জোয়ারের নোনা পানির কারণে নষ্ট হয়ে যাবে। এছাড়া সেখানকার বেশ কিছু প্রাচীন গির্জাতেও নোনা পানি ঢুকে পড়েছে। যা ধীরে ধীরে স্থাপত্যকে নষ্ট করে ফেলবে।

শুক্রবার বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ার বন্ধ রাখা হয়। শনিবার ফের খুলে দিলেও রোববার আবার বন্ধ করা হয়েছে সেন্ট মার্কস স্কয়ার।

ঐতিহাসিক স্থাপনা ছাড়াও বন্যার কারণে সেখানকার শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবসা-বাণিজ্য। রেস্তোঁরার বাইরে চেয়ার-টেবিল ভাসতে দেখা যাচ্ছে। পানিতে বইসহ এবং বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

১৯৬৬ সালের পর এবারই প্রথম সেখানকার বাসিন্দারা এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ইতালির প্রধানমন্ত্রী এর আগে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘বন্যায় দেশটির শৈল্পিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। বন্যার নোনা পানির কারণে যেসব স্থাপত্য নষ্ট হয়ে যাচ্ছে তা পুষিয়ে উঠতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’

স্থানীয় এক বাসিন্দা জানান, বন্যায় আমরা যা হারাব তাহলো সত্যিকারের থাকার জায়গা।

আরও পড়ুন

×