ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত
×

দুর্ঘটনাকবলিত বাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৭

পাকিস্তানে বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে ১৫ জন নিহত হয়েছেন। 

শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান নামক জায়গায় তেলবাহী ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় বলা হয়, তেলবাহী ভ্যান জোব জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এসময় আগুন লেগে বাসের ১৩ জন এবং ভ্যানের চালক ও তার সহকারীসহ মোট ১৫ জন মারা গেছে।

৪৪ সিটের যাত্রীবাহী বাসটি ১৪ জন যাত্রী নিয়ে কুয়েটা থেকে দেরা গাজি খান জেলায় যাচ্ছিল। 

দেশটির কল্যাণ ট্রাস্টের উদ্ধারকর্মীরা জানান, তেলবাহী ভ্যানটি ইরান থেকে চোরাই তেল ও ডিজেল নিয়ে ফিরছিল। জ্বালানি তেলের কারণে এ দুর্ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জামাল কামাল খান জানান, চোরাই তেলবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের মুখ্যসচিবকে ঘটনার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

আরও পড়ুন

×