ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ১২:১১

পাকিস্তানের লাহোরে একটি হাসপাতালে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান নিয়াজির বিরুদ্ধে। বুধবার আইনজীবীদের ব্যঙ্গ করে এক চিকিৎসকের ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে হামলার ঘটনা ঘটে। বিভিন্ন ফুটেজে এতে হাসানের অংশ নেওয়ার বিষয়টি ধরাও পড়ে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে। খবর বিবিসির।

পুলিশ তাকে হামলার পরপরই ধরেছিল। পরে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে পাকিস্তানে ব্যাপক সমালোচনা হয়। পরে পুলিশ জানায়, হাসানকে ধরতে তার লাহোরের বাড়িতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার এড়াতে প্রধানমন্ত্রীর ভাতিজা পালিয়ে বেড়াচ্ছেন বলে অনুমান তাদের।

অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, স্যুট-টাই পরা আইনজীবীরা হাসপাতালের কর্মীদের মারধর করছেন ও ভাঙচুর চালাচ্ছেন। আইনজীবীরা পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা-ভাঙচুরের ওই ঘটনায় অংশ নেওয়া আইনজীবীদের মধ্যে হাসানকেও দেখা যায়। ওই হামলা-ভাঙচুরের ঘটনায় হাসপাতালের অন্তত তিন রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন

×