ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বার্বি ডলের লুক আনতে শরীরে ১৭ বার ইনজেকশন!

বার্বি ডলের লুক আনতে শরীরে ১৭ বার ইনজেকশন!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৮

অনেক মেয়েই নিজের চেহারায় ‘বার্বি ডলের’ লুক আনতে ব্যস্ত! এজন্য তারা খাওয়া নিয়ন্ত্রণ করেন, শরীরে অস্ত্রোপচারও করেন। 

তবে বার্বি ডলের মতো ঠোঁট দেখাতে বারবার চিকিৎসকের কাছে হয়তো কম মানুষই গেছেন। ২২ বছরের বুলগেরিয়ান এক নারী বার্বি ডলের মতো ঠোঁট বড় দেখাতে ১৭ বার শরীরে ইনজেকশন নিয়েছেন। তবে কাঙ্খিত ঠোঁট পেতে এবং বার্বি ডলের লুক আনতে তাকে আরও অনেকবার ছুটতে হবে চিকিৎসকের কাছে।  

বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী হতে অ্যান্ড্রিয়া ইভানোভা নামের ওই নারী বারবার চিকিৎসকের কাছে যেতেও আগ্রহী।

২০১৮ সাল থেকে অ্যান্ড্রিয়া তার ঠোঁট প্রতিস্থাপনের চিকিৎসা শুরু করেন। প্রতিবার চিকিৎসকের কাছে যেতে খরচ করতে হয়েছে ১৩৪ ইউরো। নিজের বড় ঠোঁট নিয়ে অ্যান্ড্রিয়া খুবই খুশি। তারপরও তিনি চান ঠোঁটের আকার আরও বড় করতে। 

অ্যান্ড্রিয়া জানান, এখন তার ঠোঁট তার কাছে আগের থেকে অনেক বেশি প্রিয়। আর এই ঠোঁট পাওয়ার জন্য তিনি টাকার কথা ভাবেন না।এমনকী তিনি জানেনও না তার এই ঠোঁট পেতে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে।  

তার ঠোঁটের ছবি দেখে ইনস্টাগ্রামে অনেকেই প্রশংসা করেছেন। কেউ কেউ আবার সমালোচনাও করেন। 

অ্যান্ড্রিয়া বলেন, ‘আমি ইতিবাচক ও নেতিবাচক-দুই ধরনের মন্তব্যও দেখেছি আমার ঠোঁট নিয়ে। কারো ভাল লাগল আর না লাগলো- সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি আমার লুক নিয়ে খুশি।’ সূত্র: ইন্ডিয়া টাইমস

আরও পড়ুন

×