সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০
আহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে- বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৩
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন।
আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় শনিবার সকালে দেশটির রাজধানী মোগাদিশুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে এ হামলা হয়।
গত দু'বছরের মধ্যে দেশটিতে এটাই বড় হামলা।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলাার দায় স্বীকার করেনি। তবে মোগাদিশুর সিটি মেয়র জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে হামলার জন্য দায়ী করেছেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর বিস্ফোরণস্থলে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন তিনি। এদের মধ্যে কারোও শরীর পুড়ে গেছে।
- বিষয় :
- সোমালিয়া
- বোমা হামলা
