ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সোলাইমানির পদে নিয়োগ পেলেন জেনারেল ইসমাইল

সোলাইমানির পদে নিয়োগ পেলেন জেনারেল ইসমাইল
×

ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি- তেহরান টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ২২:১৫ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ২২:২৩

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি।

কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নতুন কমান্ডার হিসেবে জেনারেল ইসমাইলকে নিয়োগ দেন।

তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল ইসমাইল ঘানি ১৯৯৭ সাল থেকে কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কাসেম সোলাইমানিসহ কয়েকজন নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী সোলাইমানিকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরায়েলের মোসাদের হিটলিস্টে থাকা 'বিশ্বের এক নম্বর জেনারেল' সোলেইমানিকে একজন সন্ত্রাসী বিবেচনা করত ওয়াশিংটন।

সোলাইমানিকে হত্যার পর হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সোলাইমানি হত্যার 'চরম প্রতিশোধ' নেওয়া হবে।

আরও পড়ুন

×