ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বাগদাদে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৬

বাগদাদে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৬
×

বাগদাদে ফের বিমান হামলা চালানো হয়েছে-দ্য মিরর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ২৩:০১ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৩:৪২

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যরাতের ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ইরান সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল শাবির এক কমান্ডারকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। খবর দ্য মিররের

এই হামলায় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন। 

এর আগে শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

ইরাকের আধাসামরিক বাহিনীগুলোর জোট হাশদ আল শাবি। আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) নামেও পরিচিত। ইরাকি সেনাবাহিনীর অধীনে থাকা বিভিন্ন মিলিশিয়া গ্রুপের জোট এটি। 

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টা ১২ মিনিটে বাগদাদের উত্তরে তাজি সড়কে একটি গাড়ি বহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।   

তাজি সড়কে যুক্তরাষ্ট্রবিরোধী জোটের একটি ঘাঁটি রয়েছে। 

পিএমএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীটির বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  

তবে পিএমএফ-এর কোন কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।



আরও পড়ুন

×