ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভারত চাইলে সার্ক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিতে পারে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারত চাইলে সার্ক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিতে পারে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
×

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২ | ০০:৩৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ | ০০:৩৩

পাকিস্তান ১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, ভারতীয় নেতারা যদি এই সম্মেলনে ইসলামাবাদ সফরে আগ্রহী না হন, তাহলে ভার্চুয়ালি যোগ দিতে পারেন।

২০২১ সালে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব সফলতা অর্জন করেছে, তা জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। খবর দ্য হিন্দুর

এতে সার্ক অকার্যকরী হয়ে ওঠার জন্য ভারতকে দায়ী করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারত তার একগুয়েমির কারণে ইসলামাবাদে আয়োজিত সম্মেলনে যোগ দিচ্ছে না। আমি আবারও ১৯তম সার্ক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভারত যদি ইসলামাবাদে আসার জন্য প্রস্তুত না থাকে, তাহলে তারা ভার্চুয়ালি যোগ দিতে পারে। তবে দেশটির উচিত না অন্য কোনো দেশকে যোগদানে বাধা দেওয়া।

২০১৬ সালের পর থেকে সার্ক এতটা সক্রিয় নয়। ২০১৪ সালে সর্বশেষ নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরের সম্মেলনটি ২০১৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর এক মাস আগেই কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর ইসলামাবাদের ওই সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও নিজেদের সম্মেলন থেকে প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন

×