ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সবচেয়ে বেশি শতবর্ষীর বাস যে দ্বীপে

সবচেয়ে বেশি শতবর্ষীর বাস যে দ্বীপে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০১:৩৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০৩:১১

জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভাস, নিয়মিত শরীরচর্চা, কাজের জন্য অতিরিক্ত বয়সসীমা, সরকারের সহযোগিতা -এসব কিছুর কারণেই জাপানের মানুষ অপেক্ষাকৃতভাবে বেশিদিন বেঁচে থাকেন।। 

তবে দেশটির দক্ষিণ-পূর্ব দিকে ওকিনাওয়া নামে এমন একটি দ্বীপ রয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি দীর্ঘায়ু ব্যক্তিরা বসবাস করেন। 

অনেকের কাছে দ্বীপটি ‘ অমরত্বের দ্বীপ’ বলে পরিচিত। জাপানের অন্যান্য প্রদেশের চেয়ে এখানকার মানুষ একশ বছরেরও বেশিদিন বাঁচেন।

বিশ্বের বেশিরভাগ বয়স্ক মানুষ এখানে বসবাস করায় এ অঞ্চলকে ‘ব্লু জোন’ বলা হয়। গত ৪০ বছরে এ দ্বীপে এক হাজারেরও বেশি মানুষ একশো বছরের বেশিদিন বেঁচেছিলেন। 

এ দ্বীপের বাসিন্দা ও ছয় সন্তানের জননী নবু হিগা জানান, এ বয়সেও তিনি বাইরে ঘোরাঘুরি করতে এবং বন্ধুবান্ধব, প্রতিবেশীদের সঙ্গে গল্প করতে পছন্দ করেন। তার এবং একই বয়সীদের মতে, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক সম্পর্কই তাদের দীর্ঘায়ুর চাবিকাঠি। 

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সমর্থন এবং সাহসিকতার ঐতিহ্যও এখানকার মানুষের আযু বাড়াচ্ছে। 

ওকিনাওয়া গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. মাকোটো সুজুকির মতে, বার্ধক্যের অন্যতম শক্তিশালী উৎস হচ্ছে ব্যক্তিগত চালিকা শক্তি এবং আবেগের উৎস বা 'আইকিগাই' বজায় রাখা। এখানকরা প্রবীণরা নিজেদের ব্যক্তিগত শখের বহিঃপ্রকাশ করার কারণেই হোক কিংবা নাতি-নাতনিদের যত্নের কারণেই হোক, আবেগের এমন সব উৎস ধরে রাখতে পেরে বেশি জীবনীশক্তি পাচ্ছেন। 

আরও পড়ুন

×